গ্যালারি হামিদুজ্জামানে অনুষ্ঠিত হতে যাচ্ছে Signature Stroke–2 শীর্ষক আট দিনব্যাপী চিত্র প্রদর্শনী, যেখানে বাংলাদেশের ৬৫ জন প্রবীণ, নবীন ও উদীয়মান শিল্পী অংশগ্রহণ করছেন।
২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে জলরং, অ্যাক্রিলিক, তেলচিত্র, ডিজিটাল আর্ট, ছাপচিত্র, স্থাপত্যকর্মসহ নানাবিধ মাধ্যমের ব্যতিক্রমী শিল্পকর্ম।
খ্যাতিমান শিল্পী ও ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান—বাংলাদেশের শিল্প আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নাম। ফর্ম, বিষয়ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যে তাঁর অবদান অনন্য। ১৯৭৬ সালে একাত্তর স্মরণে শীর্ষক কাজের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেন এবং ১৯৮৮ সালে সিউলের অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেন।
গ্রুপ আর্ট এক্সিবিশন Signature Stroke–2–এর উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ নভেম্বর ২০২৫, বিকাল ৪:৩০ মিনিটে, ধানমন্ডির গ্যালারি হামিদুজ্জামান, বাড়ি–৩৩, রোড–২ এ।
প্রদর্শনীটি ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮:৩০ পর্যন্ত
সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে
Discover more from পথের দাবী
Subscribe to get the latest posts sent to your email.

