যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬  ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে এক মহা আয়োজন

Date:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ৭-এ ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬ ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ নামক ৬০ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর আয়োজক উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্রেক্টিসেস’ (সিদীপ) । তারা ‘শিক্ষালোক’ নামক প্রকাশিত একটি বুলেটিনের এক যুগ পূর্তি উৎসব উপলক্ষে এই আয়োজনটি করেছে।

এই সংস্থাটি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্কুলকলেজে মুক্তপাঠাগার পরিচালনা, শিশুদের সৃজনশীল চর্চা, চিত্রাঙ্কন কর্মশালা ও চিত্রপ্রতিযোগিতা, বইপড়া প্রতিযোগিতার মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা বিশ্বাস করে, দেশের সমৃদ্ধি-উন্নয়নের জন্য অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সেইসাথে শিল্প-সংস্কৃতি ও নৈতিকতার চর্চাও খুবই প্রয়োজন। শিক্ষালোক বুলেটিনটির মাধ্যমে এক যুগব্যাপি শিক্ষা ও সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক নিয়ে কাজ করে চলেছে সংস্থাটি।

তারা সৃজনশীল কার্যক্রমের উদ্দেশ্যকে আরো ব্যাপক পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে শিক্ষালোকের এক যুগ পূর্তিতে জাতীয় পর্যায়ে চিত্রশিল্পীদের নিয়ে এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনীটির উদ্যোগ নিয়েছে। এতে দেশের ৬০ জন স্বনামধন্য চিত্রশিল্পী অংশ নিয়েছেন।

সংস্থাটির প্রয়াত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়ার নামে তারা মুক্ত পাঠাগার নামে আরেকটি কার্যক্রম পরিচালানা করে থাকে। তার মাধ্যমে বইপড়া, শুদ্ধবানান রীতি ও উচ্চারণ চর্চা, বইমেলা সংগঠন ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতা পরিচালনা করে থাকে। এখানে যেসব ক্ষুদে শিল্পীরা বিজয়ী হয়েছেন দেশের বিভিন্ন স্কুলে তার থেকেও প্রায় ৬০-৬৫ জনের চিত্রকর্মও প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। অতএব প্রদর্শনীটি শিশু ও তরুণদের শিল্পকলা নিয়ে এক মহামিলন ও মহোৎসবে পরিণত হবে-তাতে কোন সন্দেহ নেই।

প্রদর্শনীটির শুভ উদ্বোধন করবেন, প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক ও শিল্পসমালোচক হাসনাত আবদুল হাই। অতিথি হিসেবে থাকবেন চিত্রশিল্পী ও শিল্পসমালোচক জাহিদ মুস্তাফা। সভাপতিত্ব করবেন সিদীপের চেয়ারম্যান ও শিক্ষালোকের সম্পাদক জনাব ফজলুল বারী।

প্রদর্শনীতে ৬১ জন শিল্পীর মধ্যে শিল্পী জাহিদ মুস্তাফা, শিল্পী উত্তম গুহ, শিল্পী উত্তম সেন, শিল্পী আনোয়ার কবির চৌধুরি, শিল্পী মোস্তারুল ইসলাম, শিল্পী শামসেত তাবরিজী, শিল্পী নাজনীন আমিন, শিল্পী এম আর দিদার, শিল্পী শাহিদা আক্তার, শিল্পী অভিজিৎ চৌধুরী, শিল্পী শামসুল আলম আজাদ, শিল্পী নাহিদা শারমিন, শিল্পী আব্দুল কাদের ভূঁইয়া, শিল্পী পল্লব কুমার দাশ, শিল্পী রুবিনা নার্গিস, শিল্পী তড়িৎ বড়ুয়া, শিল্পী বিজয় চন্দ, শিল্পী শিশির মল্লিক, শিল্পী সুকান্ত সেনগুপ্ত, শিল্পী সুনীল কুমার, শিল্পী মহিউদ্দিন আহমেদ, শিল্পী আবেশ কুমার ইন্দু, শিল্পী সুশান্ত কুমার অধিকারী, শিল্পী ফাতেমা আক্তার, শিল্পী ফারহানা আফরোজ বাপ্পি, শিল্পী ত্রিবেদী গুপু, শিল্পী কিংশুক দাশ চৌধুরী, শিল্পী শাকিলা খান চয়ন, শিল্পী উত্তম কুমার তালুকদার, শিল্পী তৌহিদ শিমুল, শিল্পী সুব্রত দাস, শিল্পী সঞ্জয় দাস, শিল্পী সঞ্জিত রায়, শিল্পী সাজেদুল ইসলাম, শিল্পী মনিদীপা দাশগুপ্ত, শিল্পী সুমন হালদার, শিল্পী সাগর দে, শিল্পী তানিয়া বারি কান্তা, শিল্পী নার্গিস আক্তার পুনম, শিল্পী সামিনা আনাম, শিল্পী মেহজাবিন রহিম মৈত্রি, শিল্পী বিপ্লব দত্ত, শিল্পী মনোয়ারুল মিঠু, শিল্পী মমিনুর রহমান শেপু, শিল্পী হাফিজ উদ্দিন বাবু, শিল্পী উম্মে হাবিবা সুমি, শিল্পী কামাল উদ্দিন, শিল্পী নিপা গোমেজ, শিল্পী শুভশ্রী গুঞ্জন, শিল্পী কিশোয়ার আমিন, শিল্পী মুক্তি ভৌমিক, শিল্পী শামীম আকন্দ, শিল্পী নাসরিন নীলা, শিল্পী শাহীন আক্তার ডলি, শিল্পী আজফার উল আলম, শিল্পী কাননে জান্নাত সিনথিয়া, সহ শিশুশিল্পীদের অনেকে।

প্রদর্শনীতে বড়দের প্রায় ১২২টি শিল্পকর্ম স্থান পাবে, শিশুদের প্রায় ৬৫টি চিত্রকর্ম স্থান পাবে। এখানে রয়েছে, জলরং, এ্যাক্রিলিক, তেল রং, মিশ্রমাধ্যম, উডকাঠ প্রিন্ট, লিনোকাট, ট্যাপিস্ট্রি, ভাস্কর্য ও ইন্সটলেশন সহ নানাবিধ শিল্পকর্ম।

প্রদর্শনীটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থিদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিনই কোন না কোন আলোচনা, আবৃত্তি, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

শিশির মল্লিক

কবি ও চিত্রশিল্পী

৩১-১০-২০২৬


Discover more from পথের দাবী

Subscribe to get the latest posts sent to your email.

Previous article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহাকাল

সন্তু মিত্র ক্লান্তিহীন আকাশ,বহমান ইতিহাসের নীরব সাক্ষী।কবির কল্পনা সেখানে অবাধে...

‘অসম্পূর্ণ জাতীয় সংসদ’ কবে সম্পূর্ণ হবে

লেখক সোহরাব হাসান সাংবাদিক ও কলামলেখক atOptions = { ...

মানবিক মর্যাদাপূর্ণ ও বাসযোগ্য নগরের স্বপ্ন কতদূর!

ফেরদৌস আহমেদ উজ্জল সম্পাদক, পরিবেশ বার্তা। মানবিক মর্যাদাপূর্ণ ও বাসযোগ্য...

রিচার্ড উলফ: ইউরোপের নেতারা কেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ উসকে দিচ্ছেন?

রিচার্ড উলফ: ইউরোপের নেতারা কেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ উসকে...