মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ আয়োজনে আলোচকবৃন্দ আরও বলেন, বাঙালী জাতির হাজার বছরের সর্বশ্রেষ্ঠ অর্জন ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ রাস্ট্রের প্রতিষ্ঠা। একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমতার শান্তিপুর্ণ সমাজ গঠনই বাংলাদেশ রাস্ট্রের মুল আকাঙ্খা। সেই আকাঙ্খা বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই।
আলোচকবৃন্দ বলেন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী একটি বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্হা ঢেলে সাজানোর প্রয়োজন সংগঠনটির মোহাম্মদপুর শাখার উদ্যোগে সলিমুল্লাহ রোড পানির টাঙ্কি মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তাগন এ অভিমত ব্যক্ত করেন। আলোচনা সভায় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব রুস্তম আলী খোকন, অধ্যক্ষ আকমল হোসেন, প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, নাজমুল হাসান খান, সন্তু মিত্রসহ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মোহাম্মদপুর শাখার আহ্বায়ক ড তারেকুজ্জামান সুদান। নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন দলনিরপেক্ষ ভাবে ছাত্র শিক্ষক অভিভাবকদের সংগঠিত করে জাতি গঠনে ভুমিকা রাখতে চায়। শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ছাড়া উন্নত জাতি গঠন অসম্ভব। সভাশেষে মহান বিজয় দিবস উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সরদার হীরক রাজা ও তার দল, স্হানীয় শিশু কিশোরদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিপুল সংখ্যক জণগণ এ আয়োজনে অংশ নেন।






