আজকের দেশীয় ও বৈশ্বিক সংকট নৈতিকতার সংকট

Date:

নৈতিক দর্শনের কাগজ “নী” এর পাঠ উন্মোচন অনুষ্ঠানের ভাষ্য

নৈতিক দর্শনের কাগজ “নী” সম্প্রতি তাদের প্রথম প্রকাশনার পাঠ উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করেছে ১৭ জানুয়ারি ঢাকার আদাবর সিদীপ ভবনে। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন “এবং বই” ও “শিক্ষালোক”।

উপস্থিত বক্তা ও সুধীজনেরা সকলে স্বীকার করেছেন, অনুষ্ঠানটির গুরুত্ব সময় বিবেচনায় খুবই প্রাসঙ্গিক। তার জন্য নী এর সম্পদক পরিষদকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন। শুধু দেশীয় আর্থ-সামাজিক-রাজনৈতিক সংকট নয়, বিশ্বব্যাপি পুঁজিবাদী ব্যবস্থার যে সংকট তাকে এক কথায় নৈতিকতার সংকট হিসেবে “নী” পত্রিকা মনে করে। এই বার্তটি জনগণের সামনে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের এই প্রকাশনার প্রয়াস বলে জানান।

অনুষ্ঠানের শুরুতে এবং বইয়ের সম্পাদক ফয়সাল আহমেদের শুভেচ্ছা বক্তব্যের পর “নী” এর সম্পাদক আলমগীর খান “নী” পত্রিকা প্রকাশনার প্রাসঙ্গিকতা নিয়ে বলতে যেয়ে বলেন- “আজকের দেশীয় ও বৈশ্বিক সংকট নৈতিকতার সংকট বৈ কিছু নয়।”

সম্পাদকের বক্তব্যের পর একে একে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কুদরতে খোদা, ইউল্যাবের খণ্ডকালীন শিক্ষক খান মো. রবিউল আলম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক ফাতিহুল কাদির সম্রাট, যুক্তরাষ্ট্র-প্রবাসী গবেষক ও লেখক আশরাফ আহমেদ, সাংবাদিক আমীন আল রশীদ, কবি সৈকত হাবিব, কবি ও চিত্রশিল্পী শিশির মল্লিক, কবি ইমরান মাহফুজ সহ অনেকেই। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন লেখক ও গবেষক সালেহা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ শহিদুল ইসলাম বলেছেন- “নৈতিকতা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ—পরিবার; একইভাবে প্রকৃতিও। পরিবারে খাবার টেবিলে সবাই মিলে যে আলোচনা হয়, সেখানে নৈতিকতার ভিত্তি গড়ে ওঠে।

নৈতিক চর্চা হারিয়ে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি। এছাড়া প্রকৃতির কাছ থেকেও আমাদের নৈতিকতা শিখতে হবে।”

ইউল্যাবের খণ্ডকালীন শিক্ষক খান মো. রবিউল আলম বলেন, “ধর্মের বাইরেও আমাদের নৈতিকতার দুটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিজ্ঞান ও প্রকৃতি।”

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কুদরতে খোদা বলেন, “কোনটা ভাল ও কোনটা খারাপ এটা বুঝতে পারাই নৈতিকতা। নৈতিকতাবিহীন সমাজ ধনী হতে পারে, কিন্তু মহৎ হতে পারে না।”

অন্যান্য বক্তারাও নৈতিকতা চর্চার গুরুত্বকে রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে জরুরি বলে মতামত দেন। এটি কেবল ব্যক্তিচর্চার মধ্যে দিয়ে সামগ্রিক সমাজ জীবনে প্রভাব বিস্তার করতে পারে না। কারণ ক্ষমতা  কেন্দ্রের সাথে নৈতিকতা অঙ্গাআঙ্গিভাবে যুক্ত।

বক্তরা আশাবাদ ব্যক্ত করেন “নী” এর প্রকাশনার মাধ্যমে নৈতিকতার প্রসঙ্গটি আমাদের সমাজ ও রাজনৈতিক মহলে নীতি চর্চায় গুরুত্ব পাবে।

অনুষ্ঠান সঞ্চালন করেন “নী” এর নির্বাহী সম্পাদক নাজনীন সাথী ও সম্পাদকমণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ।


Discover more from পথের দাবী

Subscribe to get the latest posts sent to your email.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিল্প পরিক্রমায় শিল্পের সাম্পান: শিল্পীর প্রেম, ভালোবাসা, উপলব্ধির গভীরতা— আলোড়িত করতে পারে জনপদ

শিশির মল্লিক শিল্পদর্শন, শিল্পপাঠ কিংবা শিল্প আলোচনা/সমালোচনা— দর্শক, পাঠক, আলোচক...

গিওর্গি প্লেখানভ: মার্কসবাদের তাত্ত্বিক ব্যাখাকার, প্রয়োগে পথভ্রষ্ট পথিক; তবুও মার্কসবাদের শিক্ষক হিসেবে সমুজ্জ্বল

গেওর্গি প্লেখানভ (জন্ম: ১১/১২/১৮৫৬-মৃত্যু: ৩০/৫/১৯১৮) রাশিয়ার মার্কসবাদী তত্ত্বিক, দার্শনিক, রাজনীতিক...

চিত্রশিল্পী মহিউদ্দিন আহমেদের শিল্প উপাখ্যান:প্রকৃতি-পরিবেশের ওপর সমাজ-সভ্যতার আগ্রাসন নিরোদের আহ্বান।

শিশির মল্লিক সমাজে শিল্পের ভূমিকা নিয়ে সমাজ-রাষ্ট্রের বোঝাপড়ার যথেষ্ট ঘাটতি...