
‘ইন কোয়েস্ট অব পিস’ গ্রুপ আর্ট এক্সিবিশন
লা গ্যালারি, অলিয়াঁস ফ্রঁসেস ঢাকা, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা
শান্তির সন্ধানে দেশের আটজন গুণী শিল্পী একযোগে সৃজনশীল কাজের মাধ্যমে দেশবাসীর সামনে তাদের নান্দনিক উপস্থাপন নিয়ে সমবেত হতে যাচ্ছে ঢাকার লা গ্যালারিতে। আটজন শিল্পীই তাদের কাজের স্বাতন্ত্র্য নিয়ে দর্শকের মনোজগতকে কিভাবে নাড়া দেবেনে সেটাই দেখার বিষয়। এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা ও ভাবনায় ঋদ্ধ। বহুসময় ধরে তারা শিল্পের পথে হাঁটছেন, বিকশিত করে চলেছেন আমাদের চারুশিল্পের ভূবনকে।
শিল্পীরা হলেন-
ফারহানা আফরোজ বাপ্পী, ফারজানা ইসলাম মিল্কি, মনিরা সুলতানা মুক্তা, রেবেকা সুলতানা,
রেহানা ইয়াসমিন, রিফাত জাহান কান্তা, শায়লা আক্তার ও শারমিন সিরাজ।
শুভ উদ্বোধন আগামী ৬ ডিসেম্বর, ২০২৫
প্রধান অতিথি: বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস
প্রাক্তন অধ্যাপক, চারুকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি: লুভা নাহিদ চৌধুরী
স্থপতি ও শিল্প সংগঠক
প্রদর্শনীটি চলবে আগামী ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। রবিবার ব্যাতিত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সবাইকে সাদর আমন্ত্রণ।





