‘যুক্ত’ প্রকাশনার রজত জয়ন্তী উৎসব, ২০২৫

Date:

তবু অনন্ত জাগে…

‘যুক্ত’ মননশীল ধারার সৃজনশীল প্রকাশনার অন্যতম সংস্থা। ২০০০ সালে যাত্রা শুরু করা এই সংস্থাটির পঁচিশ পূর্ণ হয়েছে। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপি এই রজত জয়ন্তী উৎসব চলবে। উৎসব চলাকালিন প্রকাশিত বইয়ের প্রদর্শনীর পাশাপাশি নানা অনুষ্ঠানও থাকছে।

প্রকাশনা যে শুধু ব্যবসা নয়, এটির যে সামাজিক ও সাংস্কৃতিক দায় রয়েছে এবং একটি প্রকাশনা সমাজের সাংস্কৃতিক ভিত্তিটিকে আরো শক্তপোক্ত গাঁথুনির ওপর দাঁড় করাতে পারে এবং মানুষকে মনুষত্ববোধে, ইতিবাচক মূল্যবোধে ঋদ্ধ করতে পারে; তথা দেশের মনন পাটাতনকে সুদৃঢ় করতে পারে- তার জন্য যে যোগ্যতা ও সাংস্কৃতিক চর্চায় বেড়ে ওঠা দরকার তার জন্য প্রকাশক ব্যক্তিত্বের প্রয়োজন সর্বাগ্রে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বলবো, না কি বলবো জানিনা- নব্বইয়ের পর খোলাবাজার অর্থনীতির প্রবল ধাক্কায় আমাদের রাজনীতি অর্থনীতি সংস্কৃতির পালে যে ব্যক্তিস্বার্থপরতা বা গোষ্ঠীস্বার্থ বিকাশের জোয়ার এসেছে তার ঢেউ আজ আমাদের একধরনের শঙ্কার মধ্যে এনে ফেলেছে বৈকি!

ভাবতে হচ্ছে, আমরা কি জাতি হিসেবে হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতির ধারাবাহিকতায় এতোদিন কিছুই অর্জন করিনি! সমতার বিপরীতে অসমতা ও বৈষম্যই কি বিজয়ীর বেশে মাথা তুলে দাঁড়াবে এই শ্যামল সুন্দর প্রকৃতিশোভন বাংলাদেশে!

যুক্ত প্রকাশনার রজতজয়ন্তী এই প্রশ্নে আশাবাদই করবে দেশবাসীকে। কারণ এই সংস্থার কর্ণধার কবি, সৃজনশীল লেখক ও প্রকাশক নিশাত জাহান রানা হচ্ছেন আশির দশকের শুরুতে স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জেগে ওঠা তারুণ্যের প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার অন্যতম কর্মী ও সংগঠক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে পাঠ নেওয়ার কালে তিনি যুক্ত হন আবৃত্তি সংগঠন স্বননের সঙ্গে। সেই পথ তাঁকে আশাবাদী করেছে- তিনি হয়ে উঠেছেন শিল্প ও সংস্কৃতির অন্যতম প্রতিনিধি। প্রতিষ্ঠা করেছেন যুক্ত’র মতো একটি প্রকাশনা সংস্থা- যার মাধ্যমে তিনি তুলে এনেছেন বেশকিছু অনন্য ফসল।

তাঁর দ্বারা প্রকাশিত বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো হলো- মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন উপাদান নিয়ে সরাসরি মানুষের কথা ‘জনগল্প-’৭১’। এর মোট ৫টি খণ্ড ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

সনৎ কুমার সাহার ‘বিনিসূতোয় গাঁথা’, সাঈদা খানমের ‘আমার চোখে সত্যজিৎ রায়’, করুণাময় গোস্বামীর ‘লাহোরের রহিম খের’, শঙ্খ ঘোষের ‘নির্বাচিত ভাষণমালা’, কবি অলোকরঞ্জন দাশগুপ্তের ‘প্রাচী প্রতীচির মিলনবেলার পুঁথি’র মতো গুরুত্বপূর্ণ এবং মৌলিক অনেক বই ।

কবি নিশাত জাহান রানা

কবি নিশাত জাহান রানার বেশকিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম- ‘অচেনা স্টেশন’। লেখালেখি করেন নিয়মিত।

বেশকিছু ভিডিও ডক্যুমেন্টারি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ কাজ এগুলো-  তন্মধ্যে উল্লেখযোগ্য হলো-

  •  শিল্পী কলিম শরাফীর ওপর ‘পথে পথে দিলাম ছড়াইয়া’
  • ফেরদৌসী প্রিয়ভাষিণীর ওপর ‘ফিনিক্স’
  • সন্তোষ গুপ্ত’র ওপর ‘মাস্টার মশাই’
  • কবি মাহবুবুল আলম চৌধুরীকে নিয়ে- ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি-একুশের প্রথম কবিতার কবি মাহবুব-উল আলম চৌধুরী

রজতজয়ন্তী উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্ত প্রকাশনা সংস্থার কর্ণধার নিশাত জাহান রানা। উৎসব ১ ডিসেম্বর শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা অব্দি চলবে।

ঠিকানা: বাসা: ৩, (লিফটের ২), সড়ক: ৯, ব্লক: ডি, এভিনিউ-১, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা।


Discover more from পথের দাবী

Subscribe to get the latest posts sent to your email.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিল্প পরিক্রমায় শিল্পের সাম্পান: শিল্পীর প্রেম, ভালোবাসা, উপলব্ধির গভীরতা— আলোড়িত করতে পারে জনপদ

শিশির মল্লিক শিল্পদর্শন, শিল্পপাঠ কিংবা শিল্প আলোচনা/সমালোচনা— দর্শক, পাঠক, আলোচক...

গিওর্গি প্লেখানভ: মার্কসবাদের তাত্ত্বিক ব্যাখাকার, প্রয়োগে পথভ্রষ্ট পথিক; তবুও মার্কসবাদের শিক্ষক হিসেবে সমুজ্জ্বল

গেওর্গি প্লেখানভ (জন্ম: ১১/১২/১৮৫৬-মৃত্যু: ৩০/৫/১৯১৮) রাশিয়ার মার্কসবাদী তত্ত্বিক, দার্শনিক, রাজনীতিক...

চিত্রশিল্পী মহিউদ্দিন আহমেদের শিল্প উপাখ্যান:প্রকৃতি-পরিবেশের ওপর সমাজ-সভ্যতার আগ্রাসন নিরোদের আহ্বান।

শিশির মল্লিক সমাজে শিল্পের ভূমিকা নিয়ে সমাজ-রাষ্ট্রের বোঝাপড়ার যথেষ্ট ঘাটতি...